ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
প্রথম আলো-ডেইলি স্টার হামলায় গ্রেপ্তার ১৭, শনাক্ত ৩১
নিজস্ব প্রতিবেদক: ঢাকার কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টারসহ দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ৩১ জনকে শনাক্ত করা গেছে।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম এই তথ্য সাংবাদিকদের জানান।
তিনি জানান, গত বৃহস্পতিবার দিবাগত রাতে প্রথম আলোর কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
নজরুল ইসলাম বলেন, "প্রথম আলো ইতিমধ্যেই মামলা করেছে। ডেইলি স্টারও শিগগিরই মামলা করবে, তারা ক্ষয়ক্ষতির হিসাব করছে।"
প্রথম আলোর মামলায় ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এর মধ্যে বর্তমানে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। থানা পুলিশ ১৩ জন, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ৩ জন, এবং ডিবি ১ জন গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার অভিযান এখনও চলমান।
গ্রেপ্তারদের মধ্যে একজনের নাম নাইম (২৬)। তার কাছ থেকে ৫০ হাজার টাকা নগদ উদ্ধার করা হয়েছে। এ নগদ অর্থ দিয়ে তিনি একটি মোবাইল ফোন ও একটি ফ্রিজ কিনেছিলেন, যা পুলিশ উদ্ধার করেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের