ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের তারিখ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ সেশনের নির্বাচন আগামী ১ ও ২ এপ্রিল অনুষ্ঠিত হবে। সমিতির কার্যনির্বাহী কমিটির এক বৈঠকে নীতিগতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
সংবাদ সম্মেলনে ব্যারিস্টার খোকন জানান, নির্বাচনের পূর্বপ্রস্তুতি হিসেবে আগামী ৭ জানুয়ারির মধ্যে ভোটার তালিকা প্রস্তুত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষে এই তালিকা প্রণয়নের কাজ করবে সমিতি।
নির্বাচনী তফসিল সম্পর্কে তিনি বলেন, ‘আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করা হবে। আমরা আশা করছি, ১ ও ২ এপ্রিল দুই দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।’
সংবাদ সম্মেলনে আইনজীবী সমিতির সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)