×

ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির বিদায়ী সাক্ষাৎ

প্রধান বিচারপতির পেশাদারিত্ব ও নিষ্ঠার প্রশংসা করলেন রাষ্ট্রপতি

২০২৫ ডিসেম্বর ১৮ ১৮:২৫:০৩

প্রধান বিচারপতির পেশাদারিত্ব ও নিষ্ঠার প্রশংসা করলেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে বঙ্গভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বিদায়ী প্রধান বিচারপতির সুদীর্ঘ ও গৌরবোজ্জ্বল কর্মজীবনের ভূয়সী প্রশংসা করেন। তিনি বিচার বিভাগে প্রধান বিচারপতির পেশাদারিত্ব, নিষ্ঠা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় তার অসামান্য অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।

এ সময় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তার দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া তিনি তার মেয়াদে বিচার বিভাগের উন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত