ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
হাদির আসনে প্রার্থী হওয়ার ঘোষণা মডেল মেঘনা আলমের
বিনোদন ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর গুরুত্বপূর্ণ আসন ঢাকা-৮ থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আলোচিত মডেল মেঘনা আলম। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান।
ফেসবুক পোস্টে মেঘনা আলম জানান, ঢাকা-৮ আসনকে নারীদের জন্য বাংলাদেশের সবচেয়ে নিরাপদ এলাকা হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েই তিনি রাজনীতিতে এগিয়ে এসেছেন। তিনি উল্লেখ করেন, দেশের রাজনৈতিক অঙ্গনে বহুবার ‘বাংলাদেশকে সিঙ্গাপুর বানানো হবে’ এমন ফাঁপা প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে আন্তর্জাতিক মানে পৌঁছাতে হলে প্রয়োজন বৈশ্বিক চিন্তাধারাসম্পন্ন নেতৃত্ব। নেতৃত্বের ক্ষেত্রে শিক্ষা, লালন-পালন, সামাজিক যোগাযোগ এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা গুরুত্বপূর্ণ যা বাস্তব রূপান্তরের জন্য অপরিহার্য।
তিনি আরও লেখেন, ঢাকা-৮ এলাকায় নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক ও কার্যকর বিশেষ সিসিটিভি ব্যবস্থা চালু করা হবে। এর মাধ্যমে নারীরা চলাচলের সময় স্ট্রিট হ্যারাসমেন্ট বা অনাকাঙ্ক্ষিত স্পর্শের শিকার হবেন না। পাশাপাশি একটি বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলা হবে, যাতে মানুষ নিরাপদে হাঁটা ও সাইকেল ব্যবহারের সুযোগ পান।
জনস্বার্থের কথা তুলে ধরে মেঘনা আলম বলেন, স্বল্প ব্যয়ে পাবলিক ওয়াশরুম চালু করা হবে, যেখানে গোসল, ব্রেস্টফিডিং ও শিশুর ডায়াপার পরিবর্তনের ব্যবস্থা থাকবে। একই সঙ্গে কমিউনিটি লন্ড্রি সিস্টেম চালুর পরিকল্পনার কথা জানান তিনি, যাতে বস্তিবাসী থেকে শুরু করে সাধারণ পথচারী ও পার্কে হাঁটতে বের হওয়া মানুষ পরিচ্ছন্নতার সুবিধা পান।
তিনি বলেন, এমপি নির্বাচিত হলে ঢাকা-৮ এলাকার মানুষের পুষ্টিচাহিদা পূরণ, পরিচ্ছন্ন জীবনযাপন নিশ্চিত করা এবং সামাজিক ও আইনগত সচেতনতা বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে যা টেকসই ও মানবিক নগর ব্যবস্থার ভিত্তি গড়ে তুলবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান