ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করল মার্কিন কংগ্রেস
আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়েনের অবসান ঘটিয়ে সিরিয়ার ওপর আরোপিত সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের আইনসভা। সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনামলে জারি করা এসব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার মধ্য দিয়ে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে বিনিয়োগ ও অর্থনৈতিক পুনর্গঠনের পথ উন্মুক্ত হলো।
২০০০ সালের জুলাইয়ে বাবা হাফিজ আল আসাদের মৃত্যুর পর সিরিয়ার ক্ষমতায় আসেন বাশার আল আসাদ। তার শাসনামলে গৃহযুদ্ধ ও মানবাধিকার পরিস্থিতির অবনতির অভিযোগে যুক্তরাষ্ট্র সিরিয়ার বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে। এসব নিষেধাজ্ঞার আওতায় জ্বালানি তেল রপ্তানি, বিদেশি বিনিয়োগ এবং আর্থিক লেনদেনে কঠোর বিধিনিষেধ ছিল।
পরবর্তীতে সিরিয়ায় রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে সৌদি আরব ও তুরস্কের অনুরোধ বিবেচনায় নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিষেধাজ্ঞাগুলোর কার্যকারিতা সাময়িকভাবে স্থগিত করেছিলেন। তবে সিরিয়ার নতুন নেতৃত্ব শুরু থেকেই এসব নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিল।
এই প্রেক্ষাপটে গতকাল মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার একটি বিল উত্থাপন করা হয়। ভোটাভুটিতে বিলটির পক্ষে ৭৭ জন সিনেটর সমর্থন জানান, বিপক্ষে ভোট দেন ২০ জন। পরবর্তীতে বিলটি কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে অনুমোদিত হয় এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে স্বাক্ষর করেন।
ভোটের পর সিনেটের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য জিয়ান্নে শাহীন এএফপিকে বলেন, কয়েক দশক ধরে সিরিয়ার সাধারণ মানুষ যে দুর্বিষহ পরিস্থিতির মধ্য দিয়ে গেছে, এই সিদ্ধান্ত তাদের সেই দুঃসহ অধ্যায় পেরিয়ে দেশ পুনর্গঠনের বাস্তব সুযোগ করে দেবে।
নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্তে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে দামেস্ক। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ সিরীয় জনগণের পাশে থাকার একটি ইতিবাচক বার্তা এবং জাতীয় পুনর্গঠনের পথে এটি গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা রাখবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ