ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে বিএনপির ব্যতিক্রমী কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৮ বছরের নির্বাসন কাটিয়ে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে তরুণ প্রজন্মের জন্য ‘আমার ভাবনায় বাংলাদেশ: জাতীয় রিল মেকিং প্রতিযোগিতা’ নামে এক অভিনব কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। এই প্রতিযোগিতার সেরা ১০ বিজয়ী তারেক রহমানের সঙ্গে একান্ত আলাপের সুযোগ পাবেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে গুলশানে বিএনপির নতুন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারেক রহমানের উপদেষ্টা মাহাদী আমিন এই কর্মসূচির ঘোষণা দেন।
মাহাদী আমিন জানান, ১৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। প্রতিযোগীদের নির্ধারিত ১১টি থিমের যেকোনো একটি বিষয় নিয়ে ১ মিনিট দৈর্ঘ্যের সৃজনশীল রিল (ভিডিও) তৈরি করতে হবে। রিলটি ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম বা টিকটকে আপলোড করে ক্যাপশনে নির্ধারিত হ্যাশট্যাগের সঙ্গে ‘বাংলাদেশ ফার্স্ট’ শব্দটি ব্যবহার করতে হবে। এরপর রিলটির লিংক বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজের ইভেন্টে জমা দিতে হবে।
ভিডিওর ধরন হিসেবে বক্তব্য, স্যাটায়ার, গান, সংলাপ বা অভিনয় যেকোনো কিছু হতে পারে। প্রতিযোগিতায় জনমতের ভিত্তিতে ৩০ শতাংশ এবং জুরি বোর্ডের রায়ে ৭০ শতাংশ নম্বর দিয়ে বিচারকার্য সম্পন্ন হবে।
প্রতিযোগিতার জন্য ১১টি বিষয় নির্ধারণ করা হয়েছে। সেগুলো হলো— ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য, কর্মসংস্থান, শিক্ষা, পরিবেশ, আমি যেমন দেশ চাই, ক্রীড়া, ইমাম ও মুয়াজ্জিনের সম্মান, প্রবাসী এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ।
গুলশানের নতুন কার্যালয়টি তারেক রহমানের ব্যক্তিগত কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মাহাদী আমিন বলেন, ‘এটি বিএনপির কার্যালয়। এখান থেকেই দলের ভবিষ্যৎ নির্বাচনী কার্যক্রম পরিচালিত হবে।’ সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, ড. জিয়াউদ্দিন হায়দারসহ মিডিয়া সেলের সদস্যরা উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা