ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
আজ নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ থাকবে মেট্রোরেল
নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় আজ নির্দিষ্ট সময়ের জন্য মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হবে। পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, বেলা ১১টা ৫০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত প্রায় ৪০ মিনিট মেট্রোরেল চলাচল স্থগিত থাকবে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সোমবার (১৫ ডিসেম্বর) তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজয় দিবস উপলক্ষে তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় একটি প্যারাজাম্প প্রদর্শনী আয়োজন করা হয়েছে। প্যারাট্রুপারদের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে নির্ধারিত ওই সময়ে মেট্রোরেল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, এই সাময়িক বন্ধের ফলে যাত্রীসাধারণের যেকোনো ধরনের ভোগান্তির জন্য তারা আন্তরিকভাবে দুঃখিত। পাশাপাশি যাত্রীদের অনাকাঙ্ক্ষিত দুর্ভোগ এড়াতে আগেভাগেই যাতায়াতের সময়সূচি জেনে পরিকল্পনা করার আহ্বান জানানো হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি