ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগে ইসির নতুন নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগের বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১৫ ডিসেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে দেশের সব রিটার্নিং কর্মকর্তাকে এই নির্দেশ দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচনী এলাকায় ভোটগ্রহণ কর্মকর্তার সংকট দেখা দিলে বা পর্যাপ্ত সংখ্যক কর্মকর্তা পাওয়া না গেলে, একই জেলার পার্শ্ববর্তী বা নিকটবর্তী উপজেলা থেকে কর্মকর্তা নিয়োগ দেওয়া যাবে।
ইসি জানায়, নির্ধারিত নীতিমালা অনুযায়ী আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল চূড়ান্ত করার নির্দেশনা আগেই দেওয়া হয়েছে। সেই সময়সীমার মধ্যেই প্যানেল প্রস্তুত করতে হবে। তবে কোনো উপজেলায় যদি যোগ্য কর্মকর্তার ঘাটতি থাকে, তবেই কেবল পাশের উপজেলার সহায়তা নেওয়া যাবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- আজকের খেলার সময়সূচি (৮ নভেম্বর)
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট