ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার থেকে বিমানবন্দরে হাদি
নিজস্ব প্রতিবেদক: মাথায় গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে এভারকেয়ার হাসপাতাল থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে নেয়া হয়েছে।
এর আগে সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স। হাদির সঙ্গে সিঙ্গাপুরের চিকিৎসার জন্য যাবেন তার বড় দুই ভাই ওমর ফারুক ও আবু বকর সিদ্দিক।
ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বিষয়টি নিশ্চিত করে বলেন, “ওসমান হাদির সঙ্গে তার বড় দুই ভাই যাবেন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্য কাউকে নিয়ে যাওয়ার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।”
গত রবিবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সরকার ওসমান হাদির চিকিৎসার জন্য সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার একাধিক হাসপাতালের সঙ্গে দুই দিনের মধ্যে যোগাযোগ করেছে। এরপর এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দল ও পরিবারের সঙ্গে আলোচনার পর বিষয়টি প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়।
প্রেস উইং আরও জানায়, ওসমান হাদির চিকিৎসাসংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। এছাড়া তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখার নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টা। তিনি দেশবাসীর কাছে হাদির দ্রুত সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা চেয়েছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)
- ‘অনেক শিশুকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’