ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
হাদিকে নিতে বিমানবন্দরে এয়ার অ্যাম্বুলেন্স
নিজস্ব প্রতিবেদক: ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার সকালে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স অবতরণ করেছে।
বিমানবন্দর থেকে দুই সদস্যের মেডিকেল প্রতিনিধি দল এভারকেয়ার হাসপাতালে যাচ্ছেন, যেখানে হাদি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। বিমানবন্দরে এয়ার অ্যাম্বুলেন্স সকাল ১১টা ২২ মিনিটে অবতরণ করে এবং দুপুর ১টা ৩০ মিনিটে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ।
হাদির ওপর হামলা ঘটে গত শুক্রবার (১২ ডিসেম্বর)। জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের রিকশা চলন্ত অবস্থায় মোটরসাইকেল চালিত দুই সন্ত্রাসী হাদির মাথায় গুলি চালায়। হামলার পর অপরাধীরা দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। একটি সফল অপারেশনের পর হাদিকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে তিনি এখনো সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে।
হামলার ঘটনায় শুরুতে মোটরসাইকেলের মালিকসহ তিনজনকে আটক করা হয়। পরে আটক করা হয় শ্যুটার ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবীকে। তবে মূল হামলাকারী ফয়সাল এবং তাকে বহনকারী মোটরসাইকেল চালক এখনও পলাতক রয়েছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু