ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
কুবির ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন
ডুয়া নিউজ: পরিবর্তন করা হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা তারিখ। পরিবর্তিত সূচিতে 'এ' ইউনিটের পরিক্ষা আগামী ৩ মে সকাল ১০টার পরিবর্তে ১৯ এপ্রিল বিকেল ৩ টায় এবং 'বি' ইউনিটের পরিক্ষা ৩ মে বিকেল ৩টার পরিবর্তে ২৫ এপ্রিল বিকেল ৪ টায় অনুষ্ঠিত হবে। তবে 'সি' ইউনিটের পরীক্ষা আগের সময়ই অর্থাৎ ১৯ এপ্রিল সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
রোববার (০২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত) মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ জানুয়ারিবিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলীর সভাপতিত্বে ৮৫তম (জরুরি) একাডেমিক কাউন্সিল সভায় উপস্থিত সকল সদস্যের মতামতের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গ্রহণের এ সিদ্ধান্ত এবং পরিবর্তিত ভর্তি পরীক্ষা সূচির তারিখ ঠিক করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ০২ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত (দিনরাত যে কোন সময়, এমন কি বন্ধের দিনেও) শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি বিভিন্ন গণমাধ্যম ও কুবি ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার বলেন, 'আমাদের পূর্ববর্তী তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়েরও পরিক্ষার তারিখ ছিলো। ফলে কেউ জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরিক্ষা দিলে এখানে দিতে পারবে না আবার এখানে পরিক্ষা দিলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দিতে পারবে না। তাই আমরা একাডেমিক কাউন্সিল মিটিংয়ে তারিখ পরিবর্তন করেছি।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ