ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
এবারের নির্বাচন সহজ হবে না, ষড়যন্ত্র থেমে নেই: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এবারের নির্বাচন মোটেও সহজ হবে না, কারণ ষড়যন্ত্র এখনো থেমে নেই। তাই ষড়যন্ত্র মোকাবিলা করে যেকোনো মূল্যে নির্বাচন নিশ্চিত করতে হবে এবং সে অনুযায়ী পরিবেশ তৈরি করতে হবে। তিনি দলের নেতাকর্মীদের আতঙ্কিত না হয়ে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই ‘যুদ্ধে’ জয়ী হওয়ার আহ্বান জানান।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক সপ্তাহব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সারা দেশ থেকে আসা জাতীয়তাবাদী ছাত্রদলের নেতারা অংশ নেন।
তারেক রহমান বলেন, ‘আমি আগেই বলেছিলাম নির্বাচন সহজ হবে না। গত কয়েকদিনের ঘটনা, বিশেষ করে গতকাল চট্টগ্রামে আমাদের প্রার্থীর ওপর গুলিবর্ষণের ঘটনা প্রমাণ করে যে ষড়যন্ত্রকারীরা সক্রিয়। আমরা যদি নিজেদের বিভেদ ভুলে ঐক্যবদ্ধ না হই, তবে দেশ ধ্বংস হয়ে যাবে। একমাত্র বিএনপিরই ক্ষমতা আছে এই ষড়যন্ত্রকারীদের পিছু হটাতে।’
নেতাকর্মীদের ত্যাগের মানসিকতা তৈরির আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এখন “আমি কী পেলাম” সেই ভাবনা বাদ দিয়ে দেশ ও জাতিকে কী দিতে পারলাম, তা নিয়ে ভাবতে হবে। বিএনপি অতীতেও শহীদ জিয়া ও দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে দেশকে খাদের কিনারা থেকে উদ্ধার করেছে। এবারও জনগণের সমর্থন নিয়ে আমাদের বিজয়ী হতে হবে।’
তারেক রহমান উপস্থিত তরুণ নেতাদের উদ্দেশ্যে বলেন, ‘ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড ও বেকার সমস্যা সমাধানসহ দলের উন্নয়ন পরিকল্পনাগুলো জনগণের কাছে সহজ ভাষায় তুলে ধরতে হবে। ভোটের মাঠে, সংগ্রামের মাঠে আপনাদের সঙ্গে দেখা হবে।’
কর্মশালা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে এবং যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন
- ৫২ বছর এক টাকায় পড়িয়ে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাইবান্ধার লুৎফুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত