ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
রিজভীকে ক্ষমা চাইতে বললেন সাদিক কায়েম
নিজস্ব প্রতিবেদক: শরীফ ওসমান হাদির ওপর গুলির ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবি ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। ছবিটিতে অভিযুক্ত শ্যুটারের সঙ্গে ডাকসু ভিপি সাদিক কায়েমকে একসঙ্গে চা খেতে দেখা যাচ্ছে বলে দাবি করা হয়। এআই দিয়ে তৈরি ও আওয়ামী প্রোপাগান্ডা সেলের প্রচারিত ওই ছবি নিয়ে বিএনপির এক সমাবেশে বক্তব্য দেন রুহুল কবীর রিজভী। এর প্রতিবাদে এবার প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন ডাকসু নেতা সাদিক কায়েম।
রোববার নিজের ফেসবুক পোস্টে সাদিক কায়েম বলেন, আওয়ামী প্রোপাগান্ডা সেল কর্তৃক প্রচারিত একটি এআই জেনারেটেড ছবিকে সত্য ধরে নিয়ে বিএনপির সিনিয়র নেতা রুহুল কবীর রিজভী যে বক্তব্য দিয়েছেন, তা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন। শরীফ ওসমান হাদির হত্যাচেষ্টাকারীর সঙ্গে তাকে জড়িয়ে অপতথ্য ছড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।
সাদিক কায়েম আরও বলেন, যারা আগামীর বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়ে জনগণের সামনে দাঁড়ান, তারা যদি সংকটকালে সত্য যাচাই না করে আওয়ামী লীগ–নির্ভর অপতথ্যকে বাস্তব হিসেবে তুলে ধরেন, তাহলে তাদের রাষ্ট্র পরিচালনার সক্ষমতা নিয়েই জনমনে প্রশ্ন তৈরি হয়।
তিনি বলেন, বিএনপির সমাবেশে রুহুল কবীর রিজভী যে বক্তব্য দিয়েছেন, সেখানে একটি ভুয়া ছবি দেখিয়ে তার বিরুদ্ধে শ্যুটারের সঙ্গে একই টেবিলে চা খাওয়ার অভিযোগ তোলা হয়েছে। এই মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি।
শেষে সাদিক কায়েম বলেন, দল হিসেবে বিএনপি এবং ব্যক্তি হিসেবে রুহুল কবীর রিজভী যদি প্রকাশ্যে ক্ষমা চান, তবেই তারা অপতথ্য ছড়ানোর দায় থেকে নিজেদের মুক্ত করতে পারবেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু