ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
দীর্ঘ প্রতীক্ষার অবসান, ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ নির্বাসন শেষে অবশেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) তিনি লন্ডন থেকে ঢাকায় পা রাখবেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাত সাড়ে ৯টার দিকে শুরু হওয়া ওই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান। বৈঠক শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, “অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে আসছেন। তার এই আগমনকে আমরা শুধু স্বাগতই জানাচ্ছি না, বরং এটি দলের নেতাকর্মীদের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ।”
লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকের প্রসঙ্গ টেনে ফখরুল উল্লেখ করেন, সেখানেই নির্বাচনের সময়সীমা এবং তার দেশে ফেরার বিষয়ে আলোচনা হয়েছিল। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন লন্ডনে অবস্থান করা তারেক রহমানের দেশে ফেরার খবরে দলের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র