ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
আওয়ামী সন্ত্রাসীরা দেশে টার্গেট কি'লিং শুরু করেছে: রাশেদ খাঁন
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। তিনি হামলাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেছেন, ব্যর্থ হলে উপদেষ্টার পদে থাকার কোনো অধিকার নেই।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী বাজারে নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আয়োজিত এক আনন্দ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
রাশেদ খাঁন বলেন, ‘আওয়ামী সন্ত্রাসীরা দেশে টার্গেট কিলিং শুরু করেছে, অথচ আইনশৃঙ্খলা বাহিনী কোনো কার্যকর তৎপরতা দেখাচ্ছে না। আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তার করা না হয়, তবে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি।’
তিনি অভিযোগ করে বলেন, ‘হাদি আমাদের জুলাই বিপ্লবের সহযোদ্ধা। ফ্যাসিবাদবিরোধী নেতাদের টার্গেট করে হত্যার মিশনে নেমেছে আওয়ামী লীগ ও তাদের বিদেশি প্রভুরা। নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই এমন হামলা প্রমাণ করে তারা নির্বাচন বানচাল করতে চায়।’
সরকারের সমালোচনা করে ডাকসুর সাবেক এই ভিপি বলেন, ‘সরকার এখনো দেশে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরি করতে পারেনি। তারা জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের নিরাপত্তা দিতেও চরমভাবে ব্যর্থ হয়েছে।’
জেলা গণঅধিকার পরিষদের সভাপতি সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল রাজনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন যুব অধিকার পরিষদের নেতা মিশন আলী ও পেশাজীবী অধিকার পরিষদের সভাপতি রাসেল আহমেদ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি