ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
নির্বাচন ব্যাহত করার শক্তি কারও নেই: প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মন্তব্য করেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ব্যাহত করার মতো কোনো শক্তি কারও নেই। তিনি বলেছেন, যারা অনৈতিক বা অবৈধ দাবির মাধ্যমে নির্বাচনের প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা করবে, তাদের কঠোর হাতে দমন করা হবে।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে শরীয়তপুরের নড়িয়ার সুরেশ্বর দরবার শরীফ জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রেস সচিব বলেন, বাংলাদেশি জনগণ নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। যারা আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করবে বা আইনশৃঙ্খলা বিনষ্ট করতে চাইবে, তাদের কঠোরভাবে দমন করা হবে।
তিনি আরও জানান, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের ব্যাপারে বলতে গিয়ে বলেন, যারা পতিত স্বৈরাচারের দল, তারা নিজেরাই নির্বাচন থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। তারা রাজনৈতিকভাবে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে পারত, কিন্তু তাদের কর্মীরা রাইফেল-পিস্তল নিয়ে সশস্ত্রভাবে নেমে বাচ্চাকাচ্চা হত্যা করছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)