ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
রাজধানীতে নিত্যপণ্যের দাম বাড়তি, পেঁয়াজ-তেলের দাম চড়া
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাজারে নিত্যপণ্যের দাম নিয়মিতভাবে ভোক্তাদের ওপর চাপ সৃষ্টি করছে। পেঁয়াজের দামে সামান্য পতন লক্ষ্য করা গেলেও পুরনো পেঁয়াজ এখনো চড়া মূল্যে বিক্রি হচ্ছে। তেল, বিশেষ করে সয়াবিন তেলের দামও বাড়তি অবস্থায় আছে। মাছের দাম প্রায় অপরিবর্তিত থাকলেও, খুচরা বাজারে তা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ওপর বিশেষ প্রভাব ফেলে না।
শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, পেঁয়াজের দাম মাত্র কয়েক টাকা কম বেশি হলেও প্রায় আগের অবস্থায় আছে। নতুন জাতের পেঁয়াজ বাজারে এসেছে এবং আমদানিও হচ্ছে, তবে কেজি প্রতি দাম এখনও তুলনামূলকভাবে বেশি। নতুন পেঁয়াজের দাম কেজিতে ১১০-১২০ টাকা, পুরনো পেঁয়াজ ১৩০-১৪০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজের সরবরাহ বাড়লে দাম কমার সম্ভাবনা রয়েছে বলে বিক্রেতারা জানান।
মাছের বাজারে রুই মাছ (মাঝারি) বিক্রি হচ্ছে ৩২০-৩৫০ টাকায়, কই মাছ ২৫০ টাকা, চাষের শিং ৪৫০ টাকা, তেলাপিয়া আকার অনুসারে ২২০-২৫০ টাকা, পাবদা ৩০০-৩৫০ টাকা, বড় চিংড়ি ৮০০-৯০০ টাকা, পাঙাস ১৮০ টাকা, শোল ৮০০ টাকা, টেংড়া ৫০০-৬০০ টাকা এবং মলা ৪০০-৪৫০ টাকায় বিক্রি হচ্ছে।
মুরগি ও মাংসের বাজারেও তুলনামূলকভাবে দাম বেশ আছে। ব্রয়লার প্রতি কেজি ১৭০-১৮০ টাকা, সোনালি মুরগি ২৮০ টাকা, লেয়ার মুরগি ৩০০ টাকা, দেশি মুরগি ৬০০-৬৫০ টাকা, গরুর মাংস ৭৫০ টাকা এবং খাসির মাংস ১১০০ টাকায় বিক্রি হচ্ছে।
আলুর বাজারেও কিছুটা পরিবর্তন লক্ষ্য করা গেছে। নতুন সাদা আলু কেজি প্রতি ৪০-৫০ টাকা, নতুন লাল আলু ৭০ টাকার আশেপাশে বিক্রি হচ্ছে। পুরনো আলু পাওয়া যাচ্ছে ২০-২৫ টাকায়। ডিমের দামও কমেছে, এক ডজন ফার্মের ডিম ১৪০ টাকาจান কমে ১২০ টাকায় এসেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)