ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
উদ্বেগ কাটল: বন্ধ হচ্ছে না মেট্রোরেল
নিজস্ব প্রতিবেদক: স্বতন্ত্র চাকরি-বিধিমালা প্রণয়ন ও প্রকাশের দাবিতে ডিএমটিসিএলের কর্মকর্তা-কর্মচারীরা অনির্দিষ্টকালের সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দেওয়ায় শুক্রবার (১২ ডিসেম্বর) মেট্রোরেল চলাচল নিয়ে দিনভর অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই উদ্বেগ কাটিয়ে স্বাভাবিক যাত্রীসেবার আশ্বাস দিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতেই ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে জানায়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী শুক্রবার থেকে মেট্রোরেল চলাচল করবে এবং যাত্রীসেবা আগের মতোই অব্যাহত থাকবে।
ফেসবুক পোস্টে আরও বলা হয়, মেট্রোরেলের সম্মানিত যাত্রীরা নিয়মিত সময়সূচি অনুসারেই সেবা পাবেন। এ বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।
উল্লেখ্য, বুধবার এক বিজ্ঞপ্তিতে আজ থেকে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দেন ডিএমটিসিএলের নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা, যা নিয়ে মেট্রোরেল চলাচল বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা