ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
রাজধানীজুড়ে আজকের কর্মসূচি (১২ ডিসেম্বর)
নিজস্ব প্রতিবেদক: ঢাকা শহরের রাজনৈতিক দল, সরকারি দপ্তর ও বিভিন্ন সংগঠনের নানা আয়োজনকে ঘিরে প্রতিদিনই থাকে ব্যস্ত সময়সূচি। শুক্রবার রাজধানীর বিভিন্ন স্থানে দিনের শুরু থেকেই অনুষ্ঠিত হবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি।
জামায়াত আমিরের কর্মসূচি
সকাল ৮টা ৩০ মিনিটে ইব্রাহিমপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় শাখায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বিএনপির কর্মসূচি
খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে সকাল ১০টায় বিএনপির উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক সভা বসবে। সেখানে ভার্চুয়ালি যুক্ত হবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।একই সময় জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করবে বিএনপি। এতে প্রধান অতিথি থাকবেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
স্বরাষ্ট্র উপদেষ্টার কর্মসূচি
সকাল ১০টা ৩০ মিনিটে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ‘আলু উৎসব ২০২৫’-এর উদ্বোধন করবেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
এনসিপির কর্মসূচি
বিকাল ৫টা ৩০ মিনিটে গণস্বাস্থ্য নগর হাসপাতাল অডিটোরিয়ামে এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) ঢাকা মহানগর উত্তরের পরিচিতি সভা অনুষ্ঠিত হবে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ