ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
একাত্তরের ষড়যন্ত্র এখনো শেষ হয়নি: মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্র শুরু হয়েছিল, তা আজও শেষ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ঢাকা-৮ নির্বাচনী এলাকায় ধানের শীষের পক্ষে কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল বের করার আগে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
মির্জা আব্বাস বলেন, “দেশ ও দলের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো চলছে। তবে সব ষড়যন্ত্র মোকাবিলা করে বিএনপি ভোটের মাধ্যমেই ক্ষমতায় যাবে এবং জনগণের সেবা করবে।” তিনি জোর দিয়ে বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব দ্রুতই দেশে ফিরে আসবেন এবং তার নেতৃত্বেই বিএনপি সরকার গঠন করে সব চক্রান্তের সমুচিত জবাব দেবে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে তিনি জানান, ম্যাডামের শরীর এখন কিছুটা ভালো। তবে মনের ভেতর কষ্ট নিয়েই তাকে নির্বাচনী প্রচারণায় নামতে হয়েছে। বিগত সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, “শেখ হাসিনা সরকার বেগম জিয়াকে তিলে তিলে হত্যা করে দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিতে চেয়েছিল, যাতে তিনি দেশের নেতৃত্ব দিতে না পারেন।”
সমাবেশে তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে নির্বাচনী মাঠে কাজ করার আহ্বান জানান।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- বুয়েট ও বিইউপির ভর্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- বাংলাদেশ পুলিশে ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের অনুমোদন
- ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি
- কৃষি বিপণন অধিদপ্তরে ৯৭ জনের চাকরির সুযোগ, আবেদন ১০ ডিসেম্বর পর্যন্ত
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক দুর্ঘটনা, ৯ কিলোমিটার যানজট