ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃ'ত্যু ৩, হাসপাতালে ভর্তি ৪১১
নিজস্ব প্রতিবেদক: দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৪০০ ছাড়িয়ে ৪০৪ জনে পৌঁছাল। একই সময়ে নতুন করে ৪১১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এবং একজন ঢাকা বিভাগের (সিটি কর্পোরেশনের বাইরের) বাসিন্দা।
নতুন আক্রান্ত ৪১১ জনের মধ্যে সর্বোচ্চ ৯৯ জন ভর্তি হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায়। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৭০ জন, ঢাকা বিভাগে (শহরের বাইরে) ৬১ জন, ঢাকা উত্তর সিটিতে ৫৬ জন এবং বরিশাল বিভাগে ৫০ জন রোগী ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৬৬.৯ শতাংশ পুরুষ এবং ৩৩.১ শতাংশ নারী।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বাড়লেও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৬৪ জন। এ নিয়ে চলতি বছর মোট ৯৭ হাজার ২৫৩ জন রোগী সুস্থ হলেন। আর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৯ হাজার ৪৯৩ জনে, যা এক লাখের কোঠা ছুঁইছুঁই করছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)