ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
আসিফ-মাহফুজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: যুব অধিকার পরিষদ উপদেষ্টা পরিষদ থেকে সদ্য পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের স্বতন্ত্র তদন্তের দাবি জানিয়েছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর পল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিষদের পক্ষ থেকে এই দাবি উত্থাপিত হয়।
এসময় তারা দুদকের সামনে আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের ১৭ মাসের সম্পদ-হিসাব প্রকাশের দাবিতে ‘ছাত্র-জনতার’ প্রতিবাদ সমাবেশের কথাও উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোরশেদ মামুন বলেন, “দুর্নীতির অভিযোগ উপেক্ষা করে যদি এদের দুজনকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়, তবে দুর্নীতি দমন কমিশন ঘেরাও করা হবে।”
তিনি অভিযোগ করেন, মাহফুজ আলমের পিএস ও এপিএস দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিশাল সম্পদের মালিক হয়েছেন। পাশাপাশি উপদেষ্টাদের পরিবারের সদস্যরাও ক্ষমতার প্রভাব খাটিয়ে অবৈধভাবে সম্পদ সঞ্চয় করেছেন। তাই এই সব অভিযোগ স্বাধীনভাবে তদন্ত করে সত্য উদঘাটনের জন্য দুর্নীতি দমন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
বক্তারা আরও অভিযোগ করেন, দুর্নীতি দমন কমিশন যে সরকারের অধীনে আসে, সেই সরকারের ছায়াতলে কাজ করে। ফলে কার্যকর পদক্ষেপ গ্রহণে কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যায় না।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের