ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
যেখান থেকে মোহাম্মদপুরে মা-মেয়েকে হ’ত্যার সূত্রপাত
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যা করার অভিযোগে গৃহকর্মী আয়েশাকে স্বামীর সঙ্গে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিএমপি জানিয়েছে, দুই হাজার টাকা চুরির জন্যই এই নৃশংস ঘটনার সূত্রপাত।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন।
প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, দুই হাজার টাকা চুরি করার কারণে গৃহকর্মী আয়েশার সঙ্গে গৃহকর্ত্রী লায়লা ফিরোজের (৪৮) মধ্যে বিবাদ সৃষ্টি হয়। ক্ষিপ্ত হয়ে পরবর্তী দিন আয়েশা বাসা থেকে ছুরি নিয়ে এসে লায়লাকে হত্যা করেন। এসময় ঘুমন্ত অবস্থায় নাফিসা লাওয়াল বিনতে আজিজ (১৫) মায়ের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িত হয়, যার ফলে তার ঘুম ভেঙে যায়। নাফিসা ইন্টারকম ব্যবহার করে দারোয়ানকে জানাতে গেলে তাকে হত্যা করা হয়।
ডিএমপি আরও জানায়, ঘটনার পর আয়েশার স্বামী রাব্বী তাকে পালাতে সাহায্য করেছিল। পুলিশ পরে রাব্বীকেও গ্রেপ্তার করে।
এই ঘটনায় গত সোমবার (৮ ডিসেম্বর) মোহাম্মদপুরের বাসা থেকে লায়লা ফিরোজ ও তার মেয়ে নাফিসার মরদেহ উদ্ধার করা হয়। রাতে লায়লার স্বামী ও স্কুলশিক্ষক আ জ ম আজিজুল ইসলাম মোহাম্মদপুর থানায় একমাত্র আসামি হিসেবে আয়েশার নামে হত্যা মামলা দায়ের করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু