ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বেসরকারি শিক্ষক নিবন্ধনে পরীক্ষা পদ্ধতিতে বড় পরিবর্তন, গেজেট প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা ও প্রত্যয়ন বিধিমালার নতুন গেজেট প্রকাশ করেছে সরকার।
বুধবার (১০ ডিসেম্বর) প্রকাশিত এই গেজেট অনুযায়ী, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে পরীক্ষা পদ্ধতিতে এবং ফলাফল প্রকাশে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে।
নতুন নীতিমালা অনুসারে, এখন থেকে শিক্ষক নিবন্ধন পরীক্ষা ‘নির্বাচনী বা বাছাই’ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। পরীক্ষার বিষয়, সময় ও নম্বর বণ্টন এনটিআরসিএ নির্ধারণ করবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রার্থীদের মোট নম্বরের কমপক্ষে ৪০ শতাংশ পেতে হবে।
সবচেয়ে বড় পরিবর্তন এসেছে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের ক্ষেত্রে। গেজেট অনুযায়ী, পদ ও বিষয়ের ভিত্তিতে শূন্যপদের বিপরীতে ১:২ (এক অনুপাত দুই) অনুপাতে প্রার্থী বাছাই করা হবে। অর্থাৎ একটি পদের বিপরীতে দুইজন প্রার্থীকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ দেখানো হবে। এরপর উত্তীর্ণদের ২০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হবে, যেখানেও পাসের জন্য ৪০ শতাংশ নম্বর পাওয়া বাধ্যতামূলক।
গেজেটে শূন্যপদের চাহিদা নিরূপণ সম্পর্কে বলা হয়েছে, এনটিআরসিএ প্রতি বছর ৩১ ডিসেম্বর পর্যন্ত শূন্যপদ এবং পরবর্তী তিন বছরের সম্ভাব্য শূন্যপদের তথ্য সংগ্রহ করবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অনলাইনে সংশ্লিষ্ট অধিদপ্তরে এই তথ্য পাঠাবে। অধিদপ্তর যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা এনটিআরসিএতে প্রেরণ করবে।
আবেদনের যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে, বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে প্রার্থীর বয়স সরকার নির্ধারিত বয়সসীমার মধ্যে থাকতে হবে। এছাড়া জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা না থাকলে কেউ আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের