ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় গণমাধ্যমের অবদান রয়েছে: প্রধান বিচারপতি
নিজস্ব প্রতিবেদক: বিচার বিভাগের জন্য দীর্ঘদিনের কাঙ্ক্ষিত পৃথক সচিবালয় প্রতিষ্ঠার সংগ্রামে গণমাধ্যমকর্মীদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। তিনি বলেছেন, গণমাধ্যমের সহযোগিতা এবং জনসচেতনতা সৃষ্টি ছাড়া এই গুরুত্বপূর্ণ অর্জন সম্ভব হতো না।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) কার্যনির্বাহী কমিটির সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, “বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয়ের লড়াইয়ে গণমাধ্যমকর্মীদের অবদান রয়েছে। আপনারা বিভিন্ন প্রতিবেদন প্রকাশের মাধ্যমে দেশের জনগণের কাছে এর গুরুত্ব তুলে ধরেছেন এবং মানুষকে সচেতন করেছেন।”
এ সময় তিনি জানান, আগামীকাল (বৃহস্পতিবার) আনুষ্ঠানিকভাবে সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যালয় উদ্বোধন করা হবে।
সাক্ষাৎকালে সুপ্রিম কোর্ট সচিবালয়ের যাত্রা শুরু হওয়ায় এসআরএফের পক্ষ থেকে প্রধান বিচারপতিকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন এসআরএফ সভাপতি মাসউদুর রহমান রানা এবং মানপত্র পাঠ করেন সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিম। এ সময় সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মো. মোয়াজ্জেম হোছাইনসহ ফোরামের জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান