ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
ইন্দোনেশিয়া এবং বাংলাদেশে ধর্মীয় জাতীয়তাবাদের প্রভাব বেশি: পিউ রিচার্স
ডুয়া ডেস্ক : যুক্তরাষ্ট্রভিত্তিক জনমত জরিপ ও গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চের এক গবেষণায় দেখা গেছে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ইন্দোনেশিয়া এবং বাংলাদেশে ধর্মীয় জাতীয়তাবাদের প্রভাব বেশি।
গবেষণায় বলা হয়েছে, ২০২৪ সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ৩৬টি দেশের প্রায় ৫৫ হাজার মানুষের ওপর জরিপ চালানো হয়। জরিপে অংশগ্রহণকারীদের "ধর্ম আপনার জাতীয় পরিচয়ের অংশ কি না", "আপনার জাতীয় নেতার ধর্মবিশ্বাস কতটা গুরুত্বপূর্ণ", এবং "আপনার দেশের প্রধান ধর্মের আইনগত প্রভাব কতটা থাকা উচিত"—এই প্রশ্নগুলো করা হয়েছিল।
অংশগ্রহণকারীদের উত্তরের ভিত্তিতে দেখা গেছে, ইন্দোনেশিয়া এবং বাংলাদেশে ধর্মীয় জাতীয়তাবাদ সবচেয়ে বেশি প্রভাব ফেলছে। ইন্দোনেশিয়ায় প্রতি ১০ জনের মধ্যে ৪ জনের মধ্যে ধর্মীয় জাতীয়তাবাদ রয়েছে, যা দেশটির জনসংখ্যার প্রায় ৪৬ শতাংশ। বাংলাদেশে এই পরিসংখ্যান ৪৫ শতাংশ। এছাড়া বাংলাদেশে ৮৬ শতাংশ মানুষ মনে করেন যে, বাংলাদেশের সমাজ ধর্মভিত্তিক এবং গণতান্ত্রিক।
বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতেও ধর্মীয় জাতীয়তাবাদ রয়েছে, তবে সেখানে এর হার মাত্র ২৪ শতাংশ। থাইল্যান্ডে ৯ শতাংশ এবং শ্রীলঙ্কায় ৭ শতাংশ মানুষ ধর্মীয় জাতীয়তাবাদী বলে জানিয়েছে পিউ রিসার্চ।
গবেষণায় সবচেয়ে কম ধর্মীয় জাতীয়তাবাদ দেখা গেছে জার্মানি এবং সুইডেনে, যেখানে ১ শতাংশেরও কম মানুষ ধর্মীয় জাতীয়তাবাদে বিশ্বাসী। এছাড়া, যুক্তরাষ্ট্র ও চিলিতে ৬ শতাংশ, মেক্সিকো এবং আর্জেন্টিনায় ৮ শতাংশ, কানাডায় ৩ শতাংশ, কলম্বিয়ায় ১২ শতাংশ, ব্রাজিলে ১৩ শতাংশ এবং পেরুতে ১৭ শতাংশ মানুষের মধ্যে ধর্মীয় জাতীয়তাবাদ রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস