ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
পদত্যাগ নিয়ে যা জানালেন উপদেষ্টা আসিফ
নিজস্ব প্রতিবেদক: নিজের পদত্যাগ নিয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি নন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সংবাদ সম্মেলনে তিনি জানান, এ বিষয়ে সিদ্ধান্ত এবং আনুষ্ঠানিক তথ্য প্রধান উপদেষ্টার দপ্তর থেকেই জানানো হবে।
তিনি বলেন, বর্তমানে আমি দায়িত্ব পালন করছি, তাই নির্দিষ্ট নিয়মকানুন মেনে চলা ছাড়া উপায় নেই। তবে নির্বাচনে অংশ নেব এ সিদ্ধান্ত নিশ্চিত। কোন দল থেকে এবং কোন আসনে প্রতিদ্বন্দ্বিতা করবো, তা পরে জানানো হবে বলে তিনি স্পষ্ট করেন। এখনই এ বিষয়ে বিস্তারিত বলতে নারাজ তিনি।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা এসব মন্তব্য করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল