ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
‘ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে কিছুই করার নেই’
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ভারতের সম্মতি না থাকলে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানো কার্যত সম্ভব নয়। ভারতের পাশে সাড়া না থাকলে বাংলাদেশের পক্ষ থেকে তার প্রত্যর্পণ কার্যক্রম সীমিত থাকছে।
বুধবার (১০ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে থাকবেন কি না, তা একান্তই তার ওপর নির্ভর করছে। আমরা কি করতে পারি? আসলে করণীয় তেমন কিছু নেই। ভারতের রাজি হতে হবে বা চাইতে হবে তাকে ফেরত পাঠানোর।’
তৌহিদ হোসেন আরও বলেন, ‘রাজি না হলে আসলে আমরা কিছুই করতে পারব না। রাজি করানোর চেষ্টা করা সম্ভব, কিন্তু তার চেয়ে বেশি কিছু করা সম্ভব নয়।’
গত বছরের ৫ আগস্ট বাংলাদেশের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত হয়ে ভারতের আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। আন্দোলন দমনে হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে বাংলাদেশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত মাসে তাকে মৃত্যুদণ্ড দেয়। এর পর অন্তর্বর্তী সরকার তাকে ফেরত পাঠাতে ভারতকে অনুরোধ করে, তবে নয়াদিল্লি এখনও কোনো সাড়া দেয়নি।
সর্বশেষ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে কূটনৈতিক পত্র দিয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ