ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সূচক উত্থানের নেতৃত্বে ১০ কোম্পানি
নিজস্ব প্রতিবেদক ; ধারাবাহিক দরপতন কাটিয়ে গতকাল থেমে ইতিবাচক ধারাফ ফিরতে শুরু করেছে। যার ধারাবাহিকতায় আজ (০৯ ডিসেম্বর) উর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ডিএসইএক্স প্রায় ৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৯.৬৩ পয়েন্ট। আর সূচকের এই উত্থানের নেপথ্যে ছিল ১০ কোম্পানি। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি ১০টি হলো- ইসলামী ব্যাংক, ওয়ালটন হাইটেক, ন্যাশনাল ব্যাংক, প্রাইম ব্যাংক, ব্র্র্যাক ব্যাংক, বেক্সিমকো ফার্মা, পূবালী ব্যাংক, লাফার্জহোলসিম, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং রেনেটা। এই ১০ কোম্পানি আজ ডিএসইর সূচকে প্রায় ১৭ পয়েন্ট যোগ করেছে।
কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে ইসলামী ব্যাংক। আজ ডিএসইর সূচকে প্রায় ৩ পয়েন্ট যোগ করেছে ব্যাংকটি। এদিন ব্যাংকটির শেয়ার দর ৫০ পয়সা বা ১.৩৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৬ টাকা ৬০ পয়সায়। আর শেয়ারটির দর ৩৬ টাকা ৩০ পয়সা থেকে ৩৬ টাকা ৮০ পয়সায় উঠানামা করে। দিনশেষে ব্যাংকটির ৬৩ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ। আজ ডিএসইর সূচকে ২ পয়েন্টের বেশি পয়েন্ট যোগ করেছে। এদিন কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা বা ১.৩৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৭৯ টাকায়। আর শেয়ারটির দর ৩৭৬ টাকা থেকে ৩৮১ টাকা ৭০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ৭৯ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
তৃতীয় সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে ন্যাশনাল ব্যাংক। আজ ডিএসইর সূচক থেকে প্রায় ২ পয়েন্ট যোগ করেছে ব্যাংকটি। এদিন ব্যাংকটির শেয়ার দর ২০ পয়সা বা ৬.২৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ টাকা ৪০ পয়সায়। আর শেয়ারটির দর ৩ টাকা ২০ পয়সা থেকে ৩ টাকা ৪০ পয়সায় উঠানামা করে। দিনশেষে ব্যাংকটির ১৪ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
অন্য তিন কোম্পানির মধ্যে- প্রাইম ব্যাংক প্রায় ২ পয়েন্ট, ব্র্যাক ব্যাংক প্রায় ২ পয়েন্ট, বেক্সিমকো ফার্মা ১ পয়েন্টের বেশি পয়েন্ট, পূবালী ব্যাংক প্রায় ১ পয়েন্ট, লাফার্জহোলসিম প্রায় ১ পয়েন্ট, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ১ পয়েন্টের বেশি এবং রেনেটা ১ পয়েন্ট যোগ করেছে।
এসএ খান
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)