ঢাকা, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
ফের সংঘর্ষে আইডিয়াল-ঢাকা কলেজ শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক: ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শান্তিচুক্তির ৩০তম দিনে মঙ্গলবার সকাল ১০টা ১০ মিনিটে সাইন্সল্যাব মোড়ে দুই কলেজের মধ্যে উত্তেজনা এবং সহিংস পরিস্থিতি তৈরি হয়, যেখানে ঢাকা কলেজের দুটি বাস ভাঙচুরের শিকার হয়।
ঘটনার পেছনের সূত্রপাত গত ৭ ডিসেম্বর। শাহবাগ এলাকায় ঢাকা কলেজ উচ্চমাধ্যমিকের অর্ধশতাধিক শিক্ষার্থী আইডিয়াল কলেজের এক শিক্ষার্থীকে মারধর করে গুরুতর জখম করে। পরে ওই শিক্ষার্থীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আইসিউতে ভর্তি করা হয়।
এই ঘটনায় প্রতিশোধ হিসেবে আজ আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা সাইন্সল্যাবে ঢাকা কলেজের ‘বিজয়-৭১’ ও ‘শঙ্খনীল’ নামে দুটি বাস ভাঙচুর করে। সংঘর্ষ ও হামলার কারণে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়।
এ সময় স্থানীয়রা জানান, ছাত্রদের এই সহিংস আচরণ শিক্ষাপ্রতিষ্ঠানের শান্তিপূর্ণ পরিবেশের জন্য বড় ধরণের ঝুঁকি সৃষ্টি করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং শিক্ষাবোর্ড বিষয়টি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছে এবং পরিস্থিতি শান্ত করার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার ডাকসু নেতা জুবায়ের
- দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান
- নবম পে স্কেল বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে, যা জানালেন অর্থমন্ত্রী
- আজ শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- জাপানে সম্পূর্ণ ফ্রি স্কলারশিপে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ
- যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হলো