ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
দেশে খাদ্যের মজুত গত বছরের তুলনায় ৩ লাখ টন বেশি: খাদ্য উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: দেশে বর্তমানে খাদ্যের পর্যাপ্ত মজুত রয়েছে এবং তা চাহিদার তুলনায় বেশি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি জানান, বর্তমানে সরকারি গুদামে সাড়ে ১৪ লাখ টন চাল মজুত আছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩ লাখ টন বেশি।
সোমবার (৮ ডিসেম্বর) কুমিল্লা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও খাদ্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।
খাদ্য উপদেষ্টা বলেন, “গত বছর এই সময়ে সরকারিভাবে চালের মজুত ছিল সাড়ে ১১ লাখ টন। আর এখন তা বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ১৪ লাখ টনে। আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়েও যেন চাহিদার তুলনায় মজুত বেশি থাকে, সরকার তা নিশ্চিত করতে কাজ করছে।”
খাদ্যশস্যের বাজারদর প্রসঙ্গে আলী ইমাম মজুমদার বলেন, বর্তমানে দেশে চাল, গম ও ভুট্টার দাম নিম্নমুখী রয়েছে। এতে সাধারণ ভোক্তারা স্বস্তিতে থাকলেও কৃষকরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন বা লাভবান হচ্ছেন না বলে অভিযোগ উঠছে। এই তিনটি পণ্যের দাম যেন আর না কমে এবং কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
মতবিনিময় সভায় কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান, জেলা খাদ্য নিয়ন্ত্রক এবং সংশ্লিষ্ট দপ্তরের জেলা ও উপজেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান