ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
জাতীয় পার্টির নেতৃত্বে নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ
নিজস্ব প্রতিবেদক: ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বে গঠিত জাতীয় পার্টি এবং জেপি কেন্দ্রিক ২০ দলের নতুন জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে।
সোমবার রাজধানীর গুলশান এলাকার ইমানুয়েল পার্টি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন জোটের পরিচয় সাংবাদিকদের সামনে তুলে ধরা হয়।
জোটে অন্তর্ভুক্ত প্রধান দলগুলো হলো জনতা পার্টি বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, জাতীয় ইসলামিক মহাজোট, জাতীয় সংস্কার জোট, বাংলাদেশ লেবারপার্টি, স্বাধীন পার্টি, জাতীয় স্বাধীনতা পার্টি, বাংলাদেশ মানবাধিকার পার্টি, বাংলাদেশ সর্বজনীন দল, বাংলাদেশ জনকল্যাণ পার্টি, অ্যাপ্লায়েড ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন, ডেমোক্রেটিক পার্টি এবং বাংলাদেশ জাতীয় লীগ।
এর আগেও, গত রোববার রাজধানীর সেগুনবাগিচা এলাকায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে এক জরুরি সংবাদ সম্মেলনে আরও একটি নতুন রাজনৈতিক জোট ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ আত্মপ্রকাশ করেছিল। এই জোট ঘোষণা করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এতে এনসিপি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন অংশগ্রহণ করে।
এই দুটি জোট গঠনের লক্ষ্য হলো, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর দেশজুড়ে পরিবর্তনের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা এবং বাংলাদেশকে পুরনো রাজনীতির কচটালিপথে ফিরিয়ে না নেওয়ার অঙ্গীকার করা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- কুৎসিত ব্যাটিংয়ে লণ্ডভণ্ড বাংলাদেশ, সিরিজে ফিরল পাকিস্তান
- নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে ৭ দিন যেসব যানবাহন চলাচল বন্ধ