ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
কড়া নিরাপত্তায় শোলাকিয়া ঈদগাহ মাঠ, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন
নিজস্ব প্রতিবেদক: ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মাঠে আসন্ন ঈদুল ফিতরের জামাতকে ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন ৩১ বিজিবি নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী।
তিনি জানান, কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহে এ বছর ১৯৯তম ঈদ জামাত অনুষ্ঠিত হবে, যা সকাল ১০টায় শুরু হওয়ার কথা রয়েছে। এ বৃহৎ জামাতকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সদস্যরা মোতায়েন রয়েছে।
তিনি আরও বলেন, জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে ঈদগাহ মাঠ ও আশপাশ এলাকায় নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। মুসল্লিদের নির্ধারিত প্রবেশপথ ব্যবহার করতে এবং কোনো ধরনের ব্যাগ, ধারালো অস্ত্র বা সন্দেহজনক বস্তু সঙ্গে না আনার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজিবির এই কর্মকর্তা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সব বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় শোলাকিয়ার এই বৃহৎ ঈদ জামাত সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)