ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
প্রবাসী মোশাররফের মরদেহ দেশে, দুই ছেলের দায়িত্ব নিল সরকার
নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী মোশাররফ হোসেনের মরদেহ দেশে পৌঁছেছে। এ সময় তার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে সরকারের পক্ষ থেকে দুই ছেলের পড়াশোনার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) সকাল ১০টা ৫০ মিনিটে সৌদি এয়ারলাইনসের এসভি-৮০৬ ফ্লাইটে তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
মরদেহ গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় তিনি সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে নিহতের পরিবারের পাশে দাঁড়াতে সরকার কাজ করছে এবং তার দুই সন্তানের শিক্ষার যাবতীয় ব্যয় বহন করা হবে।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামও উপস্থিত ছিলেন। তিনি জানান, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে এখন পর্যন্ত পাঁচজন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।
তিনি আরও বলেন, যুদ্ধ পরিস্থিতিতে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশিদের নিরাপদে দেশে ফেরাতে সরকার কাজ করছে। সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ মিশনগুলো প্রবাসীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ চায় চলমান সংঘাতের অবসান ঘটুক এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হোক।
উল্লেখ্য, গত ৮ মার্চ ইফতারের আগে সৌদি আরবের আল-খারিজ শহরের নিকটবর্তী আল-তোয়াইক এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন মোশাররফ হোসেন। তার বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলায়।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)