ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে ঢাবি অধ্যাপক বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগ প্রাথমিকভাবে সত্য পাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. এরশাদ হালিমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এই সিদ্ধান্ত সম্প্রতি ঢাবি সিন্ডিকেটের সভায় গৃহীত হয়, যা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, অভিযুক্ত অধ্যাপক ড. মো. এরশাদ হালিমের বিরুদ্ধে আনা অভিযোগের ফ্রেমকৃত চার্জ তদন্তের জন্য ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হবে। এই কমিটির আহ্বায়ক হিসেবে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষকে নিয়োগ করা হয়েছে।
তদন্ত কমিটিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মনিরুজ্জামান, সহকারী প্রক্টর ড. এনামুল হক সজীব এবং অভিযুক্ত অধ্যাপকের একজন প্রতিনিধিকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (তদন্ত) কমিটির সদস্য সচিব হিসেবে থাকবেন। কমিটিকে তিন মাসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
এর আগে রসায়ন বিভাগের অধ্যাপক ড. এরশাদ হালিমকে তার নিজ বিভাগ থেকে সমস্ত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছিল। এরপর বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিরোধী সেল থেকে অধ্যাপকের সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পাশাপাশি, অধ্যাপকের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য যৌন নিপীড়ন বিরোধী সেল থেকে একটি ট্রাইব্যুনাল গঠনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি গত ১৬ নভেম্বর রাতে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফরিদা বেগম নিশ্চিত করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস