ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
‘ইতিহাসগড়া নির্বাচন উপস্থাপনে চেষ্টা চালাচ্ছে সরকার’
নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতি ও সামগ্রিক অগ্রগতি নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতির সামনে একটি ইতিহাসগড়া নির্বাচন উপস্থাপনে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে।
রোববার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নাসির উদ্দিনের নেতৃত্বে ইসির পূর্ণাঙ্গ প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে। সাক্ষাতে তাঁরা সংসদ নির্বাচন ও গণভোট উভয় আয়োজনের প্রস্তুতি, অগ্রগতি ও চ্যালেঞ্জের বিষয়ে অবহিত করেন।
সাক্ষাৎকালে সিইসি জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন এবং একই দিনে গণভোট আয়োজনের জন্য প্রস্তুতিমূলক কাজ সুচারুভাবে এগোচ্ছে। ইসিকে সহযোগিতা করায় প্রধান উপদেষ্টা ও সরকারকে ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনাবাহিনীর সহযোগিতার কথাও তুলে ধরেন।
বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। এছাড়া প্রধান উপদেষ্টার পক্ষে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।
ইতোমধ্যে নির্বাচনি কার্যক্রমে সাধারণ মানুষের সম্পৃক্ততা বেড়েছে বলে উল্লেখ করেন সিইসি, যা দেশে নির্বাচনি আমেজ তৈরি করেছে বলে মন্তব্য করেন তিনি। অন্যদিকে নির্বাচন কমিশনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে প্রধান উপদেষ্টা আশ্বাস দেন, নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকার সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।
সাক্ষাৎ শেষে প্রধান উপদেষ্টা বলেন, দেশের মানুষ একটি সুন্দর, নিরপেক্ষ ও প্রত্যাশিত নির্বাচন চায়। সে লক্ষ্যে অন্তর্বর্তী সরকার দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতিকে ‘‘ইতিহাসের সেরা নির্বাচন’’ উপহার দেওয়ার লক্ষ্য নিয়েই কাজ করছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু