ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
দরপতনেও বিক্রেতা সঙ্কটে হল্টেড ৮ প্রতিষ্ঠান
নিজস্ব প্রতিবেদক : আজ (০৭ ডিসেম্বর’২৫) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ডিএসইএক্স প্রায় ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৭৩ পয়েন্টে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয়া মোট ৩৮৭টি প্রতিষ্ঠানের মধ্যে ১১০টির দর বেড়েছে। এমন পরিস্থিতির মধ্যে বিক্রেতা সঙ্কটে হল্টেড হয়েছে ৮ প্রতিষ্ঠান। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলো হলো- ইন্টার ন্যাশনাল লিজিং, শ্যামপুর সুগার, ঝিলবাংলা সুগার, ফারইস্ট ফাইন্যান্স, পিপলস লিজিং, রিজেন্ট টেক্সটাইল, প্রিমিয়ার লিজিং এবং গ্রিনডেল্টা মিউচ্যুায়াল ফান্ড।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ সর্বোচ্চ দর বেড়েছে ইন্টারন্যাশনাল লিজিংয়ের। এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৭ পয়সা বা ১০.৬১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭৩ পয়সায়। আর শেয়ারটির দর ৬৯ পয়সা থেকে ৭৩ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ২ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে শ্যামপুর সুগারের। এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১৮ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০০ টাকা ২০ পয়সায়। আর শেয়ারটির দর ১৯১ টাকা ২০ পয়সা থেকে ২০০ টাকা ২০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ২ কোটি ৭২ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে ঝিলবাংলা সুগারের। এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১৩ টাকা ২০ পয়সা বা ৯.৯৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪৫ টাকা ৩০ পয়সায়। আর শেয়ারটির দর ১৩৯ টাকা থেকে ১৪৫ টাকা ৩০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ৫৪ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- ফারইস্ট ফাইন্যান্সের ৬ পয়সা বা ৯.৮৪ শতাংশ, পিপলস লিজিংয়ের ৬ পয়সা বা ৮.৭৭ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ২০ পয়সা বা ৮.৩৩ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৫ পয়সা বা ৮.০৬ শতাংশ এবং গ্রিনডেল্টা মিউচ্যুায়াল ফান্ডের ২০ পয়সা বা ৭.১৪ শতাংশ দর বেড়েছে।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ