ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
শাহবাগ ছাড়লেন ৫ কলেজের শিক্ষার্থীরা, যান চলাচল স্বাভাবিক
নিজস্ব প্রতিবেদক: প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র খসড়া অধ্যাদেশে অন্তর্ভুক্ত ‘স্কুলিং মডেল’ বাতিলের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছিলেন ৫টি সরকারি কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা। প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখার পর দুপুর সাড়ে ১২টার দিকে তারা কর্মসূচি স্থগিত করে সরে যান। ফলে বর্তমানে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।
রোববার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা কলেজ, সরকারি বাংলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন। এ সময় গুরুত্বপূর্ণ এই সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় কাঠামোতে ‘স্কুলিং মডেল’ রাখা হলে সরকারি কলেজগুলোতে উচ্চমাধ্যমিক বা এইচএসসি পর্যায়ের শিক্ষার্থীদের অস্তিত্ব ও ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়বে। তাই তারা এই মডেল বাতিল করে উচ্চমাধ্যমিকের স্বতন্ত্র কাঠামো বজায় রাখার দাবি জানান।
সকাল থেকেই নিজ নিজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। পরে সম্মিলিতভাবে শাহবাগে জড়ো হন। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, এই বিতর্কিত পদ্ধতি বাতিলের ঘোষণা না আসা পর্যন্ত তাদের আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে।
এদিকে, একই সময়ে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা ও অবস্থান কর্মসূচি পালন করছেন সাত কলেজের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের