ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
‘স্কুলিং মডেল’ বাতিলের দাবি
৫ কলেজের শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, তীব্র যানজট
নিজস্ব প্রতিবেদক: প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র খসড়া অধ্যাদেশে অন্তর্ভুক্ত ‘স্কুলিং মডেল’ বাতিলের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ৫টি সরকারি কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, এই মডেল বাস্তবায়িত হলে সরকারি কলেজগুলোতে উচ্চমাধ্যমিক বা এইচএসসি পর্যায়ের শিক্ষার্থীদের অস্তিত্ব ও ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়বে।
রোববার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিভিন্ন কলেজ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে জড়ো হন শিক্ষার্থীরা। এরপর তারা সড়ক অবরোধ করলে শাহবাগ ও এর আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয় এবং যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
আন্দোলনে অংশ নেওয়া কলেজগুলো হলো—ঢাকা কলেজ, সরকারি বাংলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ। সকালে শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসে বিক্ষোভ করে পরে সম্মিলিতভাবে শাহবাগে অবস্থান নেন।
আন্দোলনকারী ঢাকা কলেজের শিক্ষার্থী নাঈম ইসলাম বলেন, “প্রস্তাবিত স্কুলিং মডেল বাস্তবায়ন করা হলে এই পাঁচটি ঐতিহ্যবাহী সরকারি কলেজে উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের কোনো অস্তিত্ব থাকবে না। আমরা আমাদের অস্তিত্ব রক্ষায় রাস্তায় নেমেছি। যতক্ষণ না এই বিতর্কিত পদ্ধতি বাতিলের ঘোষণা দেওয়া হবে, ততক্ষণ আমাদের আন্দোলন চলবে।”
এদিকে, একই সময়ে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা ও অবস্থান কর্মসূচি পালন করছেন সাত কলেজের বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা। ফলে সাত কলেজ ইস্যুতে আজ রাজধানীর রাজপথ উত্তপ্ত হয়ে উঠেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস