ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
‘আমরা ভিন্নমতকে প্রতিষ্ঠা করতে চাই’
নিজস্ব প্রতিবেদক: সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, মুক্তিযুদ্ধের বীরপ্রতীক সিরাজ উদ্দিন আহমেদকে তার ভিন্নমতের কারণে হত্যা করা হয়েছিল। তিনি বলেন, “আমরা চাই ভিন্নমত ও স্বাধীন চিন্তাভাবনার মর্যাদা বজায় থাকুক। বাংলাদেশ একটি বহু মত ও ধর্মের দেশ, যেখানে মানুষ বিভিন্ন মত ও ধারণাকে সম্মান করবে।”
শনিবার মাধবদীর পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল অ্যান্ড কলেজ মাঠে জেলা প্রশাসন ও সড়ক ও জনপদ অধিদপ্তরের আয়োজনে নেভাল সিরাজ সড়কের ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান আরও বলেন, “১৯৭১ সালের ২৫ মার্চ নরসিংদীতে ছুটিতে থাকা অবস্থায় পাকিস্তান নৌবাহিনীর অফিসার সিরাজ উদ্দিন আহমেদ বিদ্রোহ ঘোষণা করে মুক্তিযুদ্ধের সংগঠন ও পরিচালনায় নিজেকে নিয়োজিত করেছিলেন। তাকে হত্যা করার চেষ্টা হয়েছিল, কিন্তু তিনি নিশ্চিহ্ন হননি; আজ তার স্মৃতি ও আদর্শ আমাদের মাঝে জাগ্রত।”
তিনি নির্বাচনী প্রক্রিয়ার প্রতি গুরুত্বারোপ করে বলেন, “আপনারা যদি সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করেন, যার যে মত বা দল, যে বিজয়ী হোক, আমরা তাদের পাশে থাকব। তবে যারা ভোট কেন্দ্র দখল বা প্রক্রিয়া বিকৃত করতে চায়, তাদের সুযোগ দেওয়া যাবে না। সুষ্ঠু নির্বাচন নেভাল সিরাজের প্রতি শ্রদ্ধার সেরা উপহার হবে।”
উক্ত অনুষ্ঠানে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জিয়াউল সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীরপ্রতীক ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন নরসিংদী জেলা প্রশাসক মো. আনোয়ার হোসাইন, পুলিশ সুপার মো. আবদুল্লাহ-আল-ফারুক এবং বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার ও নেভাল সিরাজের দ্বিতীয় ছেলে মো. মোয়াজ্জেম হোসেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ