ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ‘এ’ ক্যাটাগরির চমক
নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (৩০ নভেম্বর-০৪ ডিসেম্বর’২৫) ব্লক মার্কেটে ৬৭ কোটি ৭৭ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আলোচ্য সপ্তাহে ব্লক মার্কেটে লেনদেন হওয়া শীর্ষ ১০টি কোম্পানির মধ্যে ৬টিই ছিল ‘এ’ ক্যাটাগরির। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
কোম্পানি ৬টি হলো- সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ফাইন ফুডস, লাভেলো আইস্ক্রিম, এসিআই লিমিটেড, এশিয়াটিক ল্যাবরেটরিজ এবং ওরিয়ন ইনফিউশন। বিদায়ী সপ্তাহে ব্লক মার্কেটে এই ৬ কোম্পানির ৩৭ কোটি ৯৯ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের। সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে কোম্পানিটির ৯ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৭৭ টাকা ২০ পয়সায়।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ফাইন ফুডসের। সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে কোম্পানিটিরর ৮ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৩২৫ টাকা ৮০ পয়সায়।
তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে লাভেলো আইস্ক্রিমের। সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে কোম্পানিটিরর ৬ কোটি ৭৪ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৭১ টাকা ২০ পয়সায়।
অন্য তিন কোম্পানির মধ্যে- এসিআই লিমিটেডের ৫ কোটি ৩৩ লাখ ৯০ হাজার টাকা, এশিয়াটিক ল্যাবরেটরিজের ৫ কোটি ৪ লাখ ৫০ হাজার টাকা এবং ওরিয়ন ইনফিউশনের ৩ কোটি ৬ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর সপ্তাহজুড়ে শেয়ার দর এসিআই লিমিটেডের ১৮১ টাকা ২০ পয়সা, এশিয়াটিক ল্যাবরেটরিজের ৫০ টাকা ১০ পয়সা এবং ওরিয়ন ইনফিউশনের ৩৬৫ টাকায় দাড়িয়েছে।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)