ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
জুলাই শহীদ ১১ স্কাউটের আত্মত্যাগ নতুন দেশ গড়ার প্রেরণা: শিক্ষা উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: জুলাইয়ের গণঅভ্যুত্থানে প্রাণ হারানো ১১ জন স্কাউট সদস্যের আত্মত্যাগ নতুন বাংলাদেশ গড়ার কাজে সাহস ও প্রেরণা জোগাচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার। তিনি বলেন, দেশের যেকোনো সংকট ও রূপান্তরের মুহূর্তে স্কাউটরা তাদের দায়িত্ববোধ, মানবিক মূল্যবোধ ও সাহসিকতার যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা অবিস্মরণীয়।
শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীতে বাংলাদেশ স্কাউটসের জাতীয় পর্যায়ের বিভিন্ন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষা উপদেষ্টা বলেন, “স্কাউটিং কেবল কোনো ব্যাজ অর্জনের নাম নয়। এটি মূলত চরিত্র গঠন, মানবিক গুণাবলি অর্জন, দলগত নেতৃত্ব এবং সমাজসেবায় দক্ষতা অর্জনের একটি অনন্য প্রশিক্ষণ কেন্দ্র।” তিনি উল্লেখ করেন, ঘূর্ণিঝড়, বন্যা বা অগ্নিকাণ্ডের মতো দুর্যোগে স্কাউট সদস্যরা যেভাবে মানুষের পাশে দাঁড়ায়, তা প্রশংসার দাবিদার।
বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থান তুলে ধরে ড. আবরার জানান, বর্তমানে বিশ্বের ১৭৬টি স্কাউট দেশের মধ্যে বাংলাদেশ চতুর্থ অবস্থানে রয়েছে, যা জাতির জন্য অত্যন্ত গৌরবের। এছাড়া এশিয়া–প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন কমিটিতে বাংলাদেশি স্কাউটদের নেতৃত্ব দেশের সক্ষমতারই বহিঃপ্রকাশ। স্কাউটিং কার্যক্রমে নারীদের অংশগ্রহণ বাড়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটসের সভাপতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও বাংলাদেশ স্কাউটসের উপদেষ্টা মো. এহছানুল হক।
আলোচনা শেষে শিক্ষা উপদেষ্টা সারাদেশ থেকে আগত স্কাউট সদস্যদের মাঝে ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’, ‘প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড’ এবং ‘প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড’ বিতরণ করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্সল্যাব ও উত্তরায় সড়ক অবরোধ
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- পিছিয়ে যেতে পারে আর্জেন্টিনা-ইংল্যান্ড বিশ্বকাপ সেমিফাইনাল
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম