×

ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

ঢাবি আইবিএর সাবেক পরিচালক অধ্যাপক ইকবাল আহমদ আর নেই

২০২৫ ডিসেম্বর ০৬ ১৩:১৫:৫৭

ঢাবি আইবিএর সাবেক পরিচালক অধ্যাপক ইকবাল আহমদ আর নেই

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) সাবেক পরিচালক ও অবসরপ্রাপ্ত অধ্যাপক ইকবাল আহমদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে (মাসজিদুল জামিআ) মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে।

অধ্যাপক ইকবাল আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। এক শোকবার্তায় তিনি বলেন, “অধ্যাপক ইকবাল আহমদ দেশের ব্যবসায় শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে অনন্য অবদান রেখে গেছেন। তাঁর এই অবদান তাকে আজীবন স্মরণীয় করে রাখবে।”

উপাচার্য মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী

দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, বর্তমানে দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই। সরকারি খাদ্য গুদামগুলোতে নির্ধারিত নিরাপত্তা মজুতের তুলনায় বেশি... বিস্তারিত

ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল

ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা ও সংঘাতের প্রভাবে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি... বিস্তারিত