ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
তৃতীয়বারের মতো পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা
নিজস্ব প্রতিবেদক: উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার লন্ডন যাওয়ার তারিখ আবারও পেছানো হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছাতে দেরি হওয়া এবং তাঁর শারীরিক অবস্থা ভ্রমণের জন্য কতটা অনুকূল—এই দুই কারণে তৃতীয়বারের মতো পেছাল তাঁর বিদেশযাত্রা।
শনিবার (৬ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ম্যাডামের লন্ডন যাত্রা পিছিয়েছে এবং এয়ার অ্যাম্বুলেন্স না আসা পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তারিখ বলা যাচ্ছে না। বিমান পৌঁছানোর পর যেকোনো দিন তাঁকে নিয়ে যাওয়া হবে।
বিএনপির একজন চিকিৎসক জানিয়েছেন, গত কয়েকদিন ধরে বেগম জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। দীর্ঘ সময় ফ্লাই করার জন্য তিনি কতটা ফিট, সেটিও বিবেচনায় নিচ্ছে মেডিকেল বোর্ড।
দলের একটি সূত্র জানায়, কাতারের ব্যবস্থাপনায় বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি ৬ ডিসেম্বর ঢাকায় আসার কথা থাকলেও নতুন সময়সূচি অনুযায়ী তা ৯ ডিসেম্বর পৌঁছাতে পারে। সব ঠিক থাকলে আগামী ১০ ডিসেম্বর খালেদা জিয়াকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়তে পারে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত