ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
সব দল প্রস্তুত হওয়ার পরই নির্বাচনের তফসিল ঘোষণার আহ্বান নাহিদের
নিজস্ব প্রতিবেদক: সব রাজনৈতিক দল রাজনৈতিকভাবে প্রস্তুত হওয়ার পরই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের শীর্ষ ব্যক্তির অসুস্থতার বিষয়টি বিবেচনায় রাখা প্রয়োজন এবং সব দলকে ঐক্যবদ্ধ করেই নির্বাচনের দিকে এগোতে হবে।
শুক্রবার (৫ ডিসেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে এনসিপি আয়োজিত ‘বাংলাদেশের বিনিয়োগের ভবিষ্যৎ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের বিরুদ্ধে নির্বাচনবিরোধী হওয়ার অভিযোগ থাকলেও আমরা নির্বাচন চাই। তবে সব দলকে প্রস্তুত করেই তফসিল হওয়া উচিত। যদিও কোনো একটি বিশেষ দলের জন্য নির্বাচনের তারিখ পরিবর্তন হবে বলে আমি মনে করি না।’
নির্বাচনী জোট ও প্রার্থী প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন যে, এনসিপি কারও সঙ্গে কোনো গোপন বা প্রকাশ্য সমঝোতায় যায়নি। খুব শিগগিরই দলের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। একইসঙ্গে একটি ‘তৃতীয় জোট’ গঠনের বিষয়ে আলোচনা চলছে বলে জানান তিনি। নাহিদ বলেন, ‘যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, সেই পুরনো ধারার দলগুলোর ওপর জনগণের আস্থা নেই। তাই আমরা নতুন ধারার রাজনীতি করতে চাই।’
তিনি আরও বলেন, নির্বাচনের মাধ্যমেই এনসিপির যাত্রা শেষ হবে না, বরং নির্বাচনের পরেও সংস্কার কার্যক্রম অব্যাহত থাকবে। বর্তমান নির্বাচনী পরিবেশ পুরোপুরি সন্তোষজনক না হলেও সামনে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন এই ছাত্রনেতা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- নবম পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত?