ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩
ব্রাজিল বনাম আর্জেন্টিনা: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
সরকার ফারাবী: ফুটবলপ্রেমীদের জন্য দারুণ এক খবর ল্যাটিন আমেরিকার দুই ঐতিহ্যবাহী শক্তি ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাব দল এবার মুখোমুখি হতে যাচ্ছে ঢাকায়। ল্যাটিন বাংলা সুপার কাপ ফুটবল টুর্নামেন্টের অংশ হিসেবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই বহুল প্রতীক্ষিত ম্যাচ।
কবে খেলবে ব্রাজিল-আর্জেন্টিনা?
টুর্নামেন্টের শেষ দিনে মর্যাদার লড়াইয়ে মুখোমুখি হবে দুই ল্যাটিন ক্লাব দল।
তারিখ: ১১ ডিসেম্বর ২০২৫
সময়: সন্ধ্যা ৭টা (বাংলাদেশ সময়)
স্থান: বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা
ব্রাজিলের প্রতিনিধিত্ব করছে সাও বার্নার্ডো ফুটবল ক্লাব, আর আর্জেন্টিনার হয়ে নামবে অ্যাথলেটিকো চালোন ফুটবল ক্লাব। দুটি দলই তাদের অনূর্ধ্ব-২০ স্কোয়াড নিয়ে ঢাকায় এসেছে প্রতিযোগিতায় অংশ নিতে।
টুর্নামেন্টে কোন কোন দল?
৫ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে তিনটি দল-
আর্জেন্টিনা, ব্রাজিল ও স্বাগতিক ফিউচার স্টার বাংলাদেশ।
প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে রাউন্ড-রবিন পদ্ধতিতে।
ম্যাচের সময়সূচি (সবগুলো সন্ধ্যা ৭টায়)
৫ ডিসেম্বর: বাংলাদেশ (ফিউচার স্টার) বনাম ব্রাজিল (সাও বার্নার্ডো)
৮ ডিসেম্বর: বাংলাদেশ (ফিউচার স্টার) বনাম আর্জেন্টিনা (অ্যাথলেটিকো চালোন)
বিশেষ আকর্ষণ: দুই কিংবদন্তি ফুটবলার ও জেমস
ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচকে কেন্দ্র করে শেষ দিনের আয়োজন আরও রঙিন করতে যোগ দিচ্ছেন দুই দেশের দুই ফুটবল কিংবদন্তি-
ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু (Cafu)
আর্জেন্টিনার সাবেক তারকা ক্লডিও কেনিজিয়া (Claudio Caniggia)
এ ছাড়া টুর্নামেন্টের উদ্বোধনী দিনে, অর্থাৎ ৫ ডিসেম্বর, স্টেডিয়ামে পারফর্ম করবেন জনপ্রিয় সংগীতশিল্পী নগর বাউল জেমস।আয়োজকরা জানিয়েছেন প্রতিদিন লটারির মাধ্যমে ১০ জন দর্শক সুযোগ পাবেন এই তারকাদের সঙ্গে দেখা করার।
টিকিট কোথায় পাবেন?
ম্যাচগুলোর টিকিট পাওয়া যাচ্ছে সম্পূর্ণ অনলাইনে। ফেসবুকে “Quicket (Quicket me)” লিখে সার্চ করলে টিকিট বিক্রির অফিসিয়াল পেজ পাওয়া যাবে। সেখান থেকে “Get Tickets” অপশনে গিয়ে সহজেই টিকিট সংগ্রহ করা যাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম জেনে নিন
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের খেলার সময়সূচি (১৮ অক্টোবর)
- মাদকবিরোধী অভিযানে প্রশংসায় ভাসছেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন
- সৌদিতে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকরের তথ্য চেয়েছে কনস্যুলেট
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মৃ'ত্যু ৩