ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
বিশ্বকাপে খেলা নিয়ে নতুন করে যা জানালেন মেসি
সরকার ফারাবী: ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আয়োজন হতে যাওয়া এই বিশ্বকাপের আগে নজর থাকছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার দিকে। আর সেই সঙ্গে আলোচনার কেন্দ্রবিন্দু লিওনেল মেসি আবারও অংশ নেবেন কি না এ প্রশ্ন ঘুরছে সবার মাথায়। এখনও স্পষ্ট করে কোনও উত্তর দেননি আর্জেন্টিনা অধিনায়ক।
২০২২ সালের কাতার বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে দেশকে তৃতীয় শিরোপা এনে দেন মেসি। এরপর আন্তর্জাতিক অবসর না নিলেও নিজের সিদ্ধান্ত নিয়ে কখনোই নিশ্চিত বক্তব্য দেননি। আর্জেন্টিনা এবং ইন্টার মায়ামির হয়ে এখনও ফুটবলে সক্রিয় এই লিজেন্ড।
২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না ইএসপিএনকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারেও মেসি বিষয়টি ধোঁয়াশাতেই রেখেছেন। ড্র অনুষ্ঠানের আগে ওয়াশিংটন ডিসিতে তিনি বলেন, আমি সত্যিই আশা করি বিশ্বকাপে থাকতে পারব। আগেও বলেছি, সেখানে থাকা আমার অনেক বড় ইচ্ছে।
তবে এরপরই তাঁর মন্তব্যে শঙ্কার ইঙ্গিত, যদি পরিস্থিতি খুব প্রতিকূল হয়, যদি খেলতে না-ও পারি, অন্তত দর্শক হিসেবে হলেও বিশ্বকাপ দেখতে চাই। সেটাও হবে অসাধারণ অভিজ্ঞতা।
বাছাইপর্বে দক্ষিণ আমেরিকার সেরা দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করেছে আর্জেন্টিনা। দল নিয়ে মেসির কণ্ঠে প্রশংসা স্পষ্ট, আমাদের স্কোয়াডে অসাধারণ সব খেলোয়াড় আছে। স্কালোনি দায়িত্ব নেওয়ার পর থেকেই তাদের উদ্দীপনা, আগ্রহ, মানসিক শক্তি এসব আরও বেশি দৃশ্যমান।
মেসির মতে, দলের মানসিকতা পুরোপুরি বিজয়ীদের মতো, সবাই আরও জিততে চায় এবং সেই তাগিদটা খুব সংক্রামক। অনুশীলন থেকে শুরু করে ম্যাচ প্রতিটি জায়গায় তারা সর্বোচ্চটা দেওয়ার মানসিকতা দেখায়। তাদের অনুশীলন দেখলেই বোঝা যায়, তারা সম্পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন