ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বিশ্বকাপ ভেন্যুর পাশে ৫০০ ব্যাগ দেহাবশেষ! নিরাপত্তা নিয়ে শঙ্কা
স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ মেক্সিকোর একটি স্টেডিয়ামকে ঘিরে উঠে এসেছে লোমহর্ষক তথ্য। দেশটির জলিস্কো শহরের ‘স্তাদিও অ্যাকরন’ স্টেডিয়ামের আশপাশ থেকে প্রায় ৫০০ ব্যাগ মানুষের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে এবং বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে চরম উদ্বেগ।
মেক্সিকান অনলাইন পোর্টাল ‘আরিস্তেগুই’-এর তথ্যানুযায়ী, ২০১৮ সাল থেকে ২০২৪ সালের মধ্যে স্টেডিয়াম সংলগ্ন এলাকা থেকে এসব দেহাবশেষ উদ্ধার করা হয়। জলিস্কো শহরটি মেক্সিকোর মাদক পাচারকারীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত। শক্তিশালী ‘নিউ জেনারেশন’ কার্টেলসহ বিভিন্ন অপরাধী চক্র এখানে হত্যা, অপহরণ ও মানব পাচারের মতো জঘন্য অপরাধের সঙ্গে জড়িত। বর্তমানে মেক্সিকোতে প্রায় ১ লাখ ৩০ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন, যার বড় একটি অংশ এই অঞ্চলের।
যুক্তরাষ্ট্র ও কানাডার সঙ্গে যৌথভাবে ২০২৬ বিশ্বকাপের আয়োজক মেক্সিকো। দেশটির তিনটি ভেন্যুর মধ্যে গুয়াদালাহারার স্তাদিও অ্যাকরন অন্যতম, যেখানে গ্রুপ পর্বের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু স্টেডিয়ামের সন্নিকটে এমন ভয়াবহ গণকবর বা দেহাবশেষ পাওয়ার ঘটনায় জলিস্কোকে আয়োজক শহর হিসেবে রাখা হবে কি না, তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
তবে মেক্সিকো সরকার বিশ্বকাপকে ঘিরে অর্থনৈতিক লাভকে প্রাধান্য দিচ্ছে। বিশ্বকাপের সময় নিখোঁজদের সন্ধানে চালানো অভিযান বন্ধ রাখার পরিকল্পনা রয়েছে প্রশাসনের। পরিবর্তে নিরাপত্তা নিশ্চিত করতে স্টেডিয়াম এলাকায় ন্যাশনাল গার্ড মোতায়েন এবং ৩ হাজার অতিরিক্ত নজরদারি ক্যামেরা বসানোর ঘোষণা দিয়েছে সরকার।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর