ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
১৩ দিনের ব্যবধানে ৫ ভূমিকম্প, আতঙ্কিত মানুষ
নিজস্ব প্রতিবেদক: নরসিংদী জেলা আবারও কেঁপে উঠেছে নতুন ভূমিকম্পে। বৃহস্পতিবার সকাল সোয়া ৬টায় নরসিংদীর ভূমিকম্পে ঘরবাড়ি ও আশপাশের এলাকা কেঁপে উঠেছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.১। উৎপত্তিস্থল নরসিংদী, তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, ভোরে ঘুমের মধ্যে হঠাৎ ঘর ও আসবাবপত্র কেঁপে উঠলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্বপন মিয়া বলেন, “ঘুমের মধ্যে এটা অনুভব করিনি ঠিকভাবে, এখন বারবার ভূমিকম্পের কারণে আমরা সবাই ভয়ংকর পরিস্থিতির মধ্যে রয়েছি। কী হবে বুঝতে পারছি না।” অন্য বাসিন্দা শুভ্রজিতও জানান, “এভাবে পরপর ভূমিকম্প হওয়ায় আমরা এক ধরনের ট্রমা অনুভব করছি।”
এটি গত ১৩ দিনের মধ্যে নরসিংদীতে পঞ্চমবারের মতো ভূমিকম্প। এর আগে ২১ নভেম্বরের ভূমিকম্পে নরসিংদীতে পাঁচজন নিহত হয়েছিল, আহত হয়েছিলেন শতাধিক মানুষ। সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনা তীব্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।
স্থানীয় আবহাওয়া অফিসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও, ফোনে তা পাওয়া যায়নি। ভূমিকম্পের ধারাবাহিকতার কারণে নরসিংদী ও আশপাশের এলাকায় আতঙ্ক ও উদ্বেগ বৃদ্ধি পেয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি