ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
সালাহউদ্দিন আহমদ
'হাসিনা আমাকে হত্যার জন্যই গুম করেছিলেন, আল্লাহ বাঁচিয়ে রেখেছেন'
নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের দলীয় প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাকে হত্যার উদ্দেশ্যেই গুম করেছিলেন। কিন্তু আমার হায়াত ছিল বলে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। আপনাদের দোয়ায় দীর্ঘ প্রায় ১৪ বছর পর আজ মুক্ত পরিবেশে আপনাদের সামনে কথা বলতে পারছি।’
বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে পেকুয়া উপজেলার টৈটং ধনিয়াকাটা এলাকায় এক নির্বাচনী পথসভায় তিনি এসব আবেগঘন কথা বলেন। নিজ সংসদীয় এলাকায় পাঁচ দিনের সফরের দ্বিতীয় দিনে তিনি ব্যাপক গণসংযোগ করেন।
সকালে পেকুয়ায় পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন সালাহউদ্দিন আহমদ। পরে সাঁকোরপাড় স্টেশন, শিলখালী, বারবাকিয়া ও টৈটং বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেন। এসময় রাস্তার দুপাশে দাঁড়িয়ে হাজারো নারী-পুরুষ তাকে স্বাগত জানান।
বক্তব্যে তিনি বলেন, ‘ধানের শীষ দেশের গণতন্ত্রের প্রতীক আর বেগম খালেদা জিয়া সার্বভৌমত্ব ও ঐক্যের প্রতীক। ২০০৮ সালে আমার অনুপস্থিতিতে আপনারা আমার স্ত্রীকে বিপুল ভোটে নির্বাচিত করেছিলেন। আপনাদের এই ঋণ আমি প্রাণ দিয়েও শোধ করতে পারব না।’
আগামী নির্বাচন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ আশা প্রকাশ করে বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং মানুষ মুক্ত পরিবেশে ভোট দিতে পারবে। তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম পৌঁছে দিয়ে বলেন, বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা হবে।
গণসংযোগকালে তার সঙ্গে ছিলেন স্ত্রী ও সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদ এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- বুয়েট ও বিইউপির ভর্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- বাংলাদেশ পুলিশে ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের অনুমোদন
- কৃষি বিপণন অধিদপ্তরে ৯৭ জনের চাকরির সুযোগ, আবেদন ১০ ডিসেম্বর পর্যন্ত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক দুর্ঘটনা, ৯ কিলোমিটার যানজট
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?